কুমিল্লার বুড়িচং উপজেলা মাধ্যমিক শিক্ষক ও কর্মচারী সমিতির নতুন এডহক কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে সমিতির ভবনে অনুষ্ঠিত সাধারণ সভায় শিক্ষকদের ঐকমত্যের ভিত্তিতে পাঁচ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়।
সভায় পূর্ণমতি মজুর আহমেদ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আরিফ ফোউসার রহমান শাহীনকে সভাপতি এবং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলামকে সদস্য সচিব নির্বাচিত করা হয়।
রাজাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভাটি পরিচালনা করেন আরাগ আনন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রশিদ। পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সভার সূচনা হয়। পরে স্বাগত বক্তব্য দেন সভার সভাপতি মোঃ আব্দুল গফুর। সভায় শুরুতেই দুই শিক্ষক নেতার। গভীর শোক প্রকাশ করা হয়। খাড়াতাইয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও সমিতির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মোঃ আব্দুর রহমান এবং বাকশীমূল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মরহুম বজলুর রহমানের কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। তাদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে বিদেহী আত্মার মাগফেরাত
পরে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমিতির প্রাপ্য অর্থের চেক তাদের হাতে তুলে দেওয়া হয়।
সভায় বক্তারা বলেন, চলতি কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সমিতির কার্যক্রমকে গতিশীল রাখা এবং পরবর্তী ত্রিবার্ষিক সম্মেলন আয়োজনের লক্ষ্যে এডহক কমিটি গঠনের প্রয়োজন দেখা দেয়। পরে উপস্থিত শিক্ষক ও সদস্যদের সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
নবগঠিত পাঁচ সদস্যের এডহক কমিটির সদস্যরা হলেন-নিমসার তাহেরা জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারা বেগম, ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের মোঃ মোস্তাফিজুর রহমান এবং ভরাসার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী মোঃ কবির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ হুমায়ূন কবির বাবুল সহসভাপতি ও ছয়গ্রাম উচ্চ বিদ্যালয়ের মাস্টার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ূন কবির বাবুল, আবু নাসের মুন্সী, যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম টিপু, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মনির হোসেন ভূইয়া।
এ সময় বুড়িচং উপজেলার সমিতির আওতাভুক্ত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকরা উপস্থিত ছিলেন।
মোঃ আরিফ কাউসার রহমান শাহীন সভা শেষে নবগঠিত কমিটির সভাপতি উপস্থিত শিক্ষক, সদস্য ও অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সমিতির আগামী ত্রিবার্ষিক সম্মেলন সুন্দর ও উৎসবমুখর পরিবেশে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। ওই সম্মেলনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের এমপি হাজী মোঃ জসিম উদ্দিন জসিমকে প্রধান অতিথি হিসেবে আমন্ত্রণ জানানোর উদ্যোগ নেওয়া হবে।