বুড়িচং-ব্রাহ্মণপাড়া বন্ধুসেবা সংগঠনের উদ্যোগে আসাদনগর কারকন হাজী বাড়ির সামনে গত ১৯ জানুয়ারী রবিবার বিকালে কম্বল বিতরণ করা হয়েছে। বুড়িচং ব্রাহ্মণপাড়া বন্ধুসেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম ভূঁইয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাকির হোসেনের ও সাংগঠনিক সম্পাদক শামসুল আলমের যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো: আব্দুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্ধুসেবা সংগঠন উপদেষ্টা মো: হাবিবুর রহমান, কুমিল্লা জর্জ কোটের এড, জাকির হোসেন, অলুয়া দক্ষিণপাড়া মানব কল্যাণ সংগঠনের পরিচালক মো: মহসিন, মো: কামাল হোসেন মেম্বার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, ভার্চুয়াল আইটি প্রফেশনালের ম্যানেজিং ডিরেক্টর মো: আবু ইউসুফ, মোহাম্মদ জাকির হোসেন মেম্বার, মো: মতিউর রহমান ভূঁইয়া। এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সহ – সভাপতি মোঃ ফয়সাল মাহমুদ, মোঃ শফিউল্লাহ ভুইয়া, মোহাম্মদ আলাউদ্দিন, মো: আবু তাহের, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক ডাক্তার সাইফুল বাশার, ধর্ম বিষয়ক সম্পাদক মো: শফিউদ্দিন, সহ-প্রচার সম্পাদক সুমন চন্দ্র সূত্রধর, নির্বাহী সদস্য মোঃ রাব্বি প্রমুখ। প্রায় দুই শতাধিক মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।