বিজিবির অভিযানে বিভিন্ন মাদকদ্রব্য ও অবৈধ মালামাল জব্দ এবং মাদকসহ দুইনারী আটক

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া, বুড়িচং ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ৫৮ লাখ টাকা মূল্যের বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাই পথে আসা বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল, সালদানদী, বুড়িচং উপজেলার শংকুচাইল, খারেরা বড়জ্বালা ও ব্রাহ্মণবাড়িয়া আখাউড়া উপজেলার ঘাগুটিয়া, এবং কসবা, চন্ডিদার ও মাদলা বিওপি বিজিবি সদস্যরা গত শুক্রবার ১৭ জানুয়ারি থেকে গত রোববার ১৯ জানুয়ারি পর্যন্ত পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন। গত রোববার বিকেলে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির উল্লেখিত অভিযানে ভারতীয় ৭০ হাজার ৬০০টি বাজি, ৯৪৫ কেজি চিনি, ২৭০ কেজি বাসমতী চাউল, ২৫ হাজার ২০০ প্যাকেট বিস্কুট, ১টি কাভার্ড ভ্যান, ৯৭ বোতল হুইস্কি, ৯৪ বোতল স্ক্যাফ সিরাপ, ৫০০টি ইয়াবা ট্যাবলেট ও ১ হাজার ২৮৫ বোতল ফেনসিডিল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৫৭ লাখ ৮৬ হাজার ৮৫০ টাকা। ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা উপজেলার গোসাইপুরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন নারী মাদক চোরাকারবারীকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। সোমবার (২০ জানুয়ারি) সকালে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ৩,৬৭০ পিস ইয়াবাসহ নারী মাদক চোরাকারবারী মোছাঃ রুনা বেগম (৩৭), স্বামী-মৃত মোঃ রোসেন আলী, গ্রাম-ধজনগর, পোষ্ট-বিষ্ণউড়ী, থানা-কসবা, জেলা-ব্রাহ্মণবাড়িয়াকে আটক করে। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ব্রাহ্মণবাড়ীয়া জেলার কসবা থানায় সোপর্দ করা হয়েছে। কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং এবং ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া ও কসবা সীমান্তে অভিযান চালিয়ে ৩৪ লাখ ৬৩ হাজার ৯৮০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ বিভিন্ন মাদকদ্রব্য ও চোরাই পথে আসা বিভিন্ন মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর আওতাধীন ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল, সালদানদী, বুড়িচং উপজেলার শংকুচাইল, খারেরা বড়জ্বালা ও ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এবং কসবা উপজেলার কাজিয়াতলী, চন্ডিদার ও মাদলা বিওপি বিজিবি সদস্যরা গত সোমবার ২০ জানুয়ারি থেকে মঙ্গলবার ২১ জানুয়ারি পর্যন্ত পৃথকভাবে এসব অভিযান পরিচালনা করেন। বিজিবির উল্লেখিত অভিযানে ভারতীয় বাসমতি চাউল ৬২০ কেজি, কসমেটিক্স সামগ্রী ১৪৪৭ পিস, কিসমিস ১০ কেজি, গরু ০১টি, চিনি ৬৯৭৫ কেজি, ফুচকা ১৯ প্যাকেট, বাঁজি ৫৬,০০০ পিস, গাঁজা ২৪ কেজি, ফেন্সিডিল ৩০ বোতল এবং ইস্কফ সিরাপ ২০২ বোতল জব্দ করা হয়। যার বাজার মূল্য ৩৪ লাখ ৬৩ হাজার ৯৮০ টাকা। ব্রাহ্মণবাড়ীয়া জেলার আখাউাড়া উপজেলাধীন ভাউন হাতি শিকামুড়া অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবাসহ একজন নারী মাদক চোরাকারবারীকে আটক করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)। গত বুধবার ২২ জানুয়ারি সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) ২০ পিস ইয়াবাসহ নারী মাদক চোরাকারবারী মোছাঃ পলি (৩০) কে আটক করে এবং ঘটনাস্থল হতে অপর মাদক চোরাকারবারী কবির মিয়া (৪৫) পালিয়ে যায়। সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাবের বিন জব্বার (পিএসসি, এসি) বলেন, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ মাদকদ্রব্য জব্দ করা হয় এবং মাদকসহ দুই নারীকে আটক করা হয়েছে।

  • বুড়িচং-ব্রাহ্মণপাড়া
  • ব্রাহ্মণবাড়িয়া