“গৌরব, ঐতিহ্যে, সংগ্রাম ও সাফল্যের” ১ সেপ্টেম্বর ৪৫ বছরে পা রাখলো বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক জাতীয়তাবাদী দল বিএনপি। সারাদেশে বর্ণাঢ্য ও নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছে দলটি। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে সারাদেশের ন্যায় কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে সদর ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে সদরের হাজী মার্কেটে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি এডভোকেট মো. কামাল হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ লিয়াকত হোসেন মনির এর পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি কাজী শাহ আলম খোকন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক হাজী আমির হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট মনিরুল ইসলাম সরকার ও মো. নজরুল ইমলাম, শ্রম বিষয়ক সম্পাদক মো. হাছান, সদর ইউনিয়ন বিএনপি নেতা তারু মিয়া সর্দার, উপজেলা যুবদলের সদস্য সচিব এনামুল হক সুমন, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মো. তাজুল ইসলাম মিঠু। এসময় উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহ জাহান ভূইয়া, সদর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলম মেম্বার, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হাছান, জমির হোসেন, এডভোকেট আব্দুল্লাহ আল মামুন, কবির হোসেন ডিলার, উপজেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক সবুজ, জামাল হোসেন রেজভী, শরাফত হোসেন, শাহ জালাল সরকার, মনির হোসেন, সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাইনুদ্দিন হাছান, সদস্য সচিব ফোরকান আহম্মেদ, কাজী মোবারক হোসেনসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্য্যায়ের নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ও বিএনপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও মোনাজাত করেন আব্দুল হান্নান।