কুমিল্লার চৌদ্দগ্রামে কনকাপৈত ইউনিয়ন আওয়ামীলীগের পথসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে কনকাপৈত দাখিল মাদ্রাসা মাঠে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ মুজিবুল হক এমপি বলেন, নির্বাচন এলে একটি পক্ষ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়। তিনি নাম উল্লেখ করে বলেন, সাবেক মেয়র মিজানুর রহমান, নয়ন চেয়ারম্যান, শান্ত বেলাল কুমিল্লা একটি অনুষ্ঠানে বলেন, আমার পায়ের নিচে নাকি মাটি নেই। তারা এখন বেহুশ হয়ে গেছে। আবোল তাবোল বকছে। তারা আমাকে হুমকি দিয়ে বলেন, আমাকে নাকি প্রতিরোধ করবে। আমিও বলতে চাই, আপনাদের এ হুমকির জবাব জনগণ সময়মতো দিবে। নয়ন চেয়ারম্যান শান্ত বেলালকে আমি চেয়ারম্যান বানিয়েছি। তারা আমাকে নিয়ে ষড়যন্ত্র করে, তাদের সাথে দুই-একজন কর্মী ও নাই। তাদের বিচার আপনাদের কাছে দিয়ে গেলাম । ইউনিয়ন আ.লীগ সভাপতি শাহ আলম পাটোয়ারী সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন উপজেলা আ,লীগের সভাপতি আবসুছ ছোবান ভুইয়া হাসান, সাধারন সম্পাদক অধ্যক্ষ রহমত উল্লাহ বাবুল, যুগ্ন সাধারন সম্পাদক ভিপি ফারুক মিয়াজী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এবি এম বাহার, জেলা আ.লীগ সদস্য এড.আবদুল মান্নান, উপজেলা আ.লীগ সহ সভাপতি আকতার হোসেন পাটোয়ারী, উপজেলা আ.লীগ সাংগঠিক সম্পাদক কামরুল হোসেন মুরাদ, কামরুল আলম মোল্ল, ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন, জাফর ইকবাল, সাবেক ছাত্র নেতা কাজি ফখরুল আলম ফরহাদ, এ কে খোকন, শ্রমিকলীগ সভাপতি আরস মজুমদার, পৌরসভা আ.লীগ সাধারন সম্পাদক জাকির হোসেন পাটোয়ারী, জেলা যুবলীগ নেতা মাহাবুবুল হক মোল্লা বাবলু, উপজেল যুবলীগ নেতা ইমাম হোসেন পাটোয়ারী এনাম,উপজেলা সেচ্চাসেবকলীগ সভাপতি জি এম জাহিদ হোসেন টিপু, উপজেলা ছাত্রলীগ সভাপতি তৌফিকুল ইসলাম সবুজ, ইউনিয়ন আ.লীগ সাধারন সম্পাদক মাষ্টার ওয়ালি উল্লা, উপজেলা ওলামালীগের সাধারন সম্পাদক হাফেজ বেলাল, উপজেলা যুবলীগ নেতা ফারুক হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ফখরুল ইসলাম মজুমদার শরিফ, ইউনিয়ন আ’লীগ নেতা এনামুল হক, সাবেক ইউপি সদস্য সাহাব উদ্দিন, মরকটা আলিম মাদ্রাসার সভাপতি কামাল হোসেন, কবির আহমদসহ অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা।