প্রবাসী ও সমাজসেবক মোঃ বিল্লাল হোসেন এর উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

লেখক: মোঃ সাইফুল ইসলাম ভূইয়া‎
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মপাড়ায় প্রবাসী ও সমাজসেবক মোঃ বিল্লাল হোসেন এর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার ২৪ মে সকালে উপজেলার ৭ নং সাহেবাবাদ ইউনিয়নে জিরুইন এমদাদুল উলূম মুহাম্মদিয়া মাদ্রাসা এতিম খানা ও লিল্লাহি বোর্ডিং এর শিক্ষার্থীদের মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়। ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের কৃতি সন্তান প্রবাসী ও সমাজ সেবক মোঃ বিল্লাল হোসেনের উদ্যোগে এবং একটি সেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন বুড়িচং- ব্রাহ্মণপাড়া বন্ধুসেবা সংগঠনের সার্বিক সহযোগিতা বিভিন্ন ক্রীড়া সামগ্রী উপহার দেওয়া হয়। প্রবাসী বিল্লাল হোসেন বলেন, আমি সব সময় সামাজিক কাজগুলোর মধ্যে থাকার চেষ্টা করি। আমি সাংবাদিক সাইফুল ইসলাম ভাইয়ের সহযোগিতা এসব কাজে সব সময় আছি এবং থাকব। এসময় উপস্থিত ছিলেন, মাওলানা নজরুল ইসলাম খান প্রিন্সিপাল, বন্ধু সেবা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম ভূঁইয়া, সহ-সভাপতি এরশাদ হোসেন পেয়ার, যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার সাইফুল বাশার, মালাপাড়া ইউনিয়ন শাখার সদস্য সচিব মো: আমান উল্লাহ ভূঁইয়া, হাফেজ মাওলানা আবুল কালাম, হাফেজ বেলাল হোসেন, মাওলানা আবুল বাসার, মাওলানা আব্দুর রহমান, মাওলানা বিল্লাহ হোসেন প্রমুখ।

  • ব্রাহ্মণপাড়া