গত ২ আগষ্ট বুধবার দুপুরে বুড়িচং উপজেলার পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজে পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। পারুয়ারা আবদুল মতিন খসরু কলেজের অধ্যক্ষ আবু ইউসুফ ভুইয়ার সভাপতিত্বে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা শিক্ষা অফিসার মোঃ শাহ জালাল। বক্তব্য রাখেন প্রভাষক সাইফুল ইসলাম, প্রভাষক বাহাদুল আলম। এসময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।