ব্রাহ্মণপাড়ায় নারী মাদক ব্যবসায়ীসহ ২জন গ্রেফতার

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া থানা পুলিশ উপজেলার মাধবপুর ইউনিয়নে অভিযান চালিয়ে নারী মাদক ব্যবসায়ী বডিফিটিং গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করেছে। থানা সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মাহমুদুল হাসান রুবেল এর নির্দেশে থানার এসআই শিশির ঘোষ সঙ্গীয় ফোর্স শুক্রবার রাতে উপজেলার মাধবপুর ইউনিয়নের বাড়ানী ভাংগা ব্রিজের উপর দুইজন ব্যক্তি দাড়িয়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালিয়ে যাবার সময় তাদের আটক করে তলাশী করলে বডিফিটিং অবস্থায় সারে ৩ কেজি গাঁজাসহ কসবা থানার কাইয়ুমপুর গ্রামের ওমর ফারুকে স্ত্রী রুবি আক্তার (২০) ও মিরপুর মিয়া বাড়ীর মৃত জব্বার মিয়ার ছেলে রবিউল হোসেন (২৮)কে গ্রেফতার করেছে। গত ১০জুন শনিবার সকালে আসামীদেরকে কোর্টের মাধ্যমে কুমিল্লা জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া