ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে বুড়িচং- ব্রাহ্মণপাড়া উপজেলার নতুন অভিভাবক হিসেবে দায়িত্ব নিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সদস্য সচিব ও ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী জসিম উদ্দিন। ২০০৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা দীর্ঘ সময় এই জনপদ ছিল আওয়ামীলীগের দখলে। অ্যাডভোকেট আবদুল মতিন খসরু, অ্যাডভোকেট আবুল হাসেম খান ও আবু জাহের দুই উপজেলার অভিভাবক থাকাকালীন দৃশ্যমান তেমন কোন উন্নয়ন হয়নি। শুধুমাত্র কাগজে কলমে উন্নয়নের জোয়ার দেখা গিয়েছে, কিন্ত বাস্তবে কুমিল্লার মধ্যে অবহেলিত উপজেলা হলো বুড়িচং-ব্রাহ্মণপাড়া। ২০২৪ শে ছাত্রজনতার গণঅভ্যুত্থানের দীর্ঘ ১৮ মাস পর একটি স্বচ্ছ ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে এবং কুমিল্লা-৫ ( বুড়িচং-ব্রাহ্মণপাড়া) এলাকার জনগণ তাদের ভোট প্রদানের মাধ্যমে অভিভাবক হিসেবে বেছে নিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিনকে। দীর্ঘ দিন এই আসনটি আওয়ামীলীগের দখলে ছিল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় মনোনীত প্রার্থী ডক্টর এডভোকেট মোবারক হোসাইনকে পরাজিত করে হাজী জসিম উদ্দিন জসিম বিএনপি’র দূর্গটিকে পুনরুদ্ধার করেন। বিগত সরকারের দীর্ঘ সময় স্থানীয় নেতা কর্মীদের নিয়ে আন্দোলন সংগ্রামে একটিভ ছিলেন হাজী উদ্দিন জসিম। তখন তিনি ছিলেন দলীয় নেতা কর্মীদের অভিভাবক ও আশ্রয়স্থল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হওয়ার মাধ্যমে তিনি হয়ে উঠেন- এই আসনের আপামর জনতার অভিভাবক। নেতা কর্মীদের দিন রাত কঠোর পরিশ্রম আর সাধারণ মানুষের ভালোবাসাই আজ তাকে জনতার নেতায় পরিণত করেছে। বুড়িচং ব্রাহ্মণপাড়া দুই উপজেলা সীমান্তবর্তী উপজেলা হওয়ায় মাদকের বিভিন্ন স্পট গড়ে উঠেছিল। তিনি এই দুই উপজেলাকে মাদকমুক্ত উপজেলায় পরিণত করার ঘোষণা করেছেন। সন্ত্রাস- চাঁদাবাজ মুক্ত ব্যবসা বান্ধব পরিবেশ নিশ্চিত করে এলাকাটিকে মডেল এলাকায় রুপান্তর করবেন। দলীয় নেতাকর্মীদেরকে কর্মমুখি করবেন। মানুষের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবেন। ২৪ সালের ভয়াবহ বন্যার পানিতে ভিজে ভিজে সাধারণ মানুষের খোজ খবর নিয়েছেন এবং ত্রাণসামগ্রী বিতরণ করেছেন। তাছাড়া ভয়াবহ করোনা মহামারিতে বিবেক টিমের সাথে কাজ করেছেন। তিনি সুখে- দুঃখে বুড়িচং- ব্রাহ্মণপাড়া উপজেলাবাসীর পাশে ছিলেন এবং আজীবন তাদের সাথেই থাকতে চান। মাঠের তৃণমূলের কর্মী থেকে আজ জনতার নেতায় পরিণত হয়েছেন। জনগণের ভোট আর ভালোবাসায় বুড়িচং- ব্রাহ্মণপাড়াবাসী’র অভিভাবকের দায়িত্ব কাঁধে তুলে নিলেন। এতে বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলার জনতার প্রত্যাশা হাজী জসিম উদ্দিনের মাধ্যমে দীর্ঘদিন পর এই জনপদে উন্নয়নের নব দিগন্তের সূচনা হবে। সর্বস্তরের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। দৃশ্যমান উন্নয়ণের কার্যক্রম শুরু হবে।