বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
(পহেলা জানুয়ারী ২০২৫) বিকালে ব্রাহ্মণপাড়া কেন্দ্রীয় ঈদগাহ এর সামনে থেকে র্যালিটি বের হয়ে সদর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে উপজেলায় গিয়ে শেষ হয়।
র্যালিটি নেতৃত্ব দেন সদর ইউনিয়নের সাবেক সভাপতি মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা’র উপজেলা শাখার সভাপতি আল আমিন, সাহেবাবাদ ডিগ্রি কলেজ ছাত্রদলের আহ্বায়ক হাবিবুর রহমান, উপজেলা ছাত্রদল নেতা তুহিন রায়হান, তুহিন পাঠান, তাহসিন সুজন, রাসেল মিয়া, মোঃ বাবলু, মাহাবুব রহমান, মোঃ রাসেল মিয়া, মোঃ কাইয়ুম, তন্ময় রহমান, মোবারক হোসেন, মোঃ সিয়াম হোসেন, ইব্রাহীম হোসেন, মোঃ রাশেদ, মোঃ দুলাল, আসাফুল ইসলাম, শরিফুল ইসলাম, রাসেল প্রমূখ।
দীর্ঘ ১৬ বছর উপজেলা ছাত্রদল বর্ণাঢ্যভাবে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারায় নেতাকর্মীদের মধ্যে আনন্দ উচ্ছাস বিরাজ করে।