ডা. শাহ কামালকে ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হাসপাতালের শুভেচ্ছা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার কৃতি সন্তান ডা. মোহাম্মদ শাহ কামাল সম্প্রতি এফসিপিএস, এমসিপিএস (সার্জারি) এবং এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেছেন। এ উপলক্ষে শুক্রবার (১৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হাসপাতালের পক্ষ থেকে তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। হাসপাতালের অফিস কক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ডা. শাহ কামালকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং হাসপাতালের স্টাফ ও রোগীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান আমেনা খাতুন, ব্যবস্থাপনা পরিচালক আশিকুর রহমান সুমন, ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ, উপব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার তানভীর আহমেদ লিংকন, পরিচালক ডা. আয়েশা খাতুন, মো. রাজিবুল ইসলাম ও জাকির হোসেন। অনুষ্ঠানে ডা. শাহ কামাল জানান, তিনি এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে এখন থেকে প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ব্রাহ্মণপাড়া শিশু মাতৃ হাসপাতালে রোগী দেখবেন। জানা গেছে, ডা. শাহ কামাল এমবিবিএস (বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয়), বিসিএস (স্বাস্থ্য), এমসিপিএস ও এফসিপিএস (জেনারেল সার্জারি) এবং এমএস (ইউরোলজি) ডিগ্রি অর্জন করেছেন। তিনি জেনারেল, ল্যাপারোস্কোপিক ও কিডনি সার্জারি বিশেষজ্ঞ। পাশাপাশি প্র¯্রাবের ইনফেকশন ও জ্বালাপোড়া, কিডনি, অ্যাপেন্ডিক্স ও পিত্তথলীর পাথর, হার্নিয়া, একশিরা ও সব ধরনের টিউমার/ক্যানসার অপারেশনে অভিজ্ঞ।

  • ব্রাহ্মণপাড়া