টিকটক করতে গিয়ে ট্রেনে কাটা পড়লো কিশোর

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

গত ১৪ই জুলাই শুক্রবার কুমিল্লা জেলার লালমাই উপজেলার বাগমারা বাজারে রেলওয়ে সেতুর নিকট টিকটক ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে কিশোর সিয়াম মোল্লা (১৭) মৃত্যু বরণ করেছে। সিয়ামের বাড়ী ভুলইন উত্তর ইউনিয়নের দক্ষিণ হাজাতিয়া গ্রামে। সে প্রবাসী সোহরাব মোল্লার বড় ছেলে। গত শুক্রবার দুপুর আনুমানিক ১টায় এই দুর্ঘটনা ঘটে বলে জানা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, বাগমারা রেলগেট সংলগ্ন একশ গজ উত্তরে খালের ব্রিজের উপরে দূর্ঘটনা পূর্বে ৩ বন্ধু মিলে ছবি ও টিকটিকের জন্য ভিডিও করতে থাকে। এসময় ট্রেন চলে আসলে সিয়াম মোল্লা ট্রেনের চাকায় কাটা পড়ে মোঃ সিয়াম মোল্লা। সে হলুদিয়া রহমত আলী মিয়াজী জুনিয়র স্কুল হতে ২০২৩ সালে এসএসসি পরীক্ষা সম্পন্ন করেছে।

  • কুমিল্লা