ব্রাহ্মণপাড়ায় স্থানীয় সরকার প্রতিনিধিদের ওরিয়েন্টেশন কর্মশালা

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় অভিবাসন ইস্যুতে স্থানীয় সরকার প্রতিনিধিদের ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত অভিবাসী কর্মী উন্নয়ন প্রোগ্রাম (ওকাপ) এর আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় ৫টি ইউনিয়নের ৩০ জন ইউনিয়ন পরিষদ সদস্যরা অংশগ্রহন করেন। সভায় অভিবাসন ইস্যুতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ওকাপের ব্রাহ্মণপাড়া উপজেলার সুপারভাইজার মোঃ আজিজুল হক। কর্মশালায় অভিবাসন ইস্যুতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। এসময় স্থানীয় সরকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া