কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ে টানা চতুর্থবার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন মমিনুল হক ভূইয়া। মমিনুল হক ভূইয়া ব্রাহ্মণপাড়া উপজেলার স্বনামধন্য বিদ্যাপীঠ শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। এই নিয়ে চতুর্থবার উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নিবাচিত হলেন প্রধান শিক্ষক মমিনুল হক ভূইয়া। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ এ উপজেলার সকল মাধ্যমিক পর্যায়ে প্রতিষ্ঠান প্রধানগনের মধ্যে মমিনুল হক ভূইয়া আবারো শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। টানা চতুর্থবার ব্রাহ্মণপাড়া উপজেলা মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক মমিনুল হক ভূইয়া বলেন- শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয় উপজেলার অন্যতম বিদ্যাপীঠ। বিদ্যালয়টি ইতিমধ্যে উপজেলা পর্যায়ে খেলাধুলা, রেজাল্ট, শিক্ষার মান ইত্যাদি বিষয়ে প্রশংসা দাবিদার। আমি শিদলাই আশরাফ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে এ বছরসহ চার বার উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছি। এ সফলতার পেছনে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকদের অবদান রয়েছে। এ সফলতার দাবিদার সবাই।