জামায়াত ক্ষমতায় গেলে চাঁদাবাজ-দখলবাজ নির্মূল করা হবে………ড. মোবারক হোসাইন

লেখক: Sohel Islam
প্রকাশ: ৪ মাস আগে

Spread the love

জামায়াতে ইসলামী ক্ষমতায় এলে দুর্নীতি, চাঁদাবাজি, সুধ, ঘুষ, গুম, খুন, হত্যা, চাঁদাবাজ-দখলবাজ নির্মূল করা হবে। এদেশের মানুষ আর কোন ফ্যাসিস্টকে ক্ষমতায় দেখতে চায় না। ভবিষ্যতে যদি কেউ আবারো স্বৈরাচার হয় তাহলে শেখ হাসিনার মতো পতন করে বিদায় করা হবে। শনিবার (৬ ডিসেম্বর) দিনব্যাপী কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মাধবপুর ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, হাট-বাজার, শিক্ষাপ্রতিষ্ঠান ও উঠান বৈঠকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও বুড়িচং-ব্রাহ্মণপাড়া উন্নয়ন ফোরামের চেয়ারম্যান ড. এডভোকেট মোবারক হোসাইন এই কথাগুলো বলেন। তিনি আরো বলেন, সকলে ঐক্যবদ্ধভাবে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণে এক হয়ে কাজ করবো। দল-মত নির্বিশেষে একটি সোনার বাংলাদেশ গড়ে তুলবো। এতে মাধবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আমানত উল্লাহ মজুমদার এর সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ মনির হোসেন এর সার্বিক তত্ত্বাবধানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদ সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা মিজানুর রহমান আতিকী, ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা রেজাউল করিম, নায়েবে আমীর খন্দকার মোহাম্মদ শাহজালাল। এসময় বিভিন্ন ওয়ার্ডের জামায়াতে ইসলামীর নের্তৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া