বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ছাত্রনেতাদের মিলনমেলা ও আলোচনা সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১২ মাস আগে

Spread the love

বুড়িচংয়ে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক ছাত্রনেতাদের মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত ২৬ এপ্রিল শনিবার সকাল ১০ টায় বুড়িচং মুক্তিযোদ্ধা কমপ্লেক্েেসর সম্মেলন কক্ষে বুড়িচং এরশাদ ডিগ্রী কলেজ শাখার ছাত্রশিবিরের প্রতিষ্ঠাতা সভাপতি শাহীন হোসাইন রেজার সভাপতিত্বে মিলনমেলা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি ডক্টর মোবারক হোসেন ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ শহর শাখার সাবেক সভাপতি অধ্যাপক অহিদুর রহমান এবং দারসুল কোরআন পেশ করেন ব্রাহ্মণপাড়া উপজেলার সাবেক সভাপতি মাওলানা মোঃ মিজানুর রহমান আতিকি। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বুড়িচং উপজেলা শাখার অফিস সম্পাদক সোলেমান পাটোয়ারির পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক সেক্রেটারি অধ্যক্ষ আবদুল হান্নান, কুমিল্লা উত্তর ও দক্ষিন জেলার সাবেক সভাপতি সাইফুল আলম, কুমিল্লা দক্ষিণ জেলার সাবেক সভাপতি অধ্যাপক গিয়াস উদ্দিন, দাউদকান্দি উপজেলার সাবেক সভাপতি মাওলানা আবুল হোসাইন। বক্তব্য রাখেন সাবেক বুড়িচং উপজেলা সভাপতি ফারুক চৌধুরী, মোঃ তাজুল ইসলাম, বর্তমান বুড়িচং উপজেলা সভাপতি মোহাঃ সফিউল্লাহ, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা মাসুদ মৌসান, সাবেক উপজেলা সেক্রেটারি মোঃ রমজান আলী, ভিক্টোরিয়া কলেজ শাখার শিবির নেতা অধ্যাপক মোঃ রবিউল আলম, সাবেক নেতা ইমরুল মোল্লা, আবু হানিফ, নুরুন্নবী প্রমুখ।

  • বুড়িচং