জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজের অভাবনীয় সাফল্য

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এ উপজেলা পর্য্যায়ে সদরের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান মোশাররফ হোসেন খান চৌধুরী ডিগ্রি কলেজ অভাবনীয় সাফল্যে অর্জন করেছে। বিভিন্ন ইভেন্টে অংশগ্রহন করে অভাবনীয় সফলতা অর্জন করেছে কলেজটি। এর মধ্যে কলেজ পর্য্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান হয়েছেন অত্র কলেজের অধ্যক্ষ মোঃ আলতাফ হোসেন। কলেজ পর্য্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থী হয়েছেন কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী কাজী রিফাহ তাসনিয়া মিম, হামদ/নাতে মোঃ আশরাফুল সরকার, দেশাত্ববোধক গানে তাউমিদা আলম, জারীগানে মোসাঃ উর্মি আক্তার ও তার দল, লোকনৃত্য মোসাঃ জিনিয়া আক্তার এবং তাৎক্ষণিক অভিনয়ে সুমাইয়া আক্তার শ্রেষ্ঠ হয়েছেন। কলেজের এই অভাবনীয় সাফল্যে মাননীয় সংসদ সদস্য এডভোকেট আবুল হাসেম খান এমপি, কলেজের প্রতিষ্ঠাতা মোশাররফ হোসেন খান চৌধুরী, কলেজ পরিচালনা পর্ষদ, শিক্ষকমন্ডলী এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ তাদেরকে অভিনন্দন জানিয়েছেন।

  • ব্রাহ্মণপাড়া