সংবাদকর্মী মামুন সরকার আর নেই

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

ডাক প্রতিদিন ও কুমিল্লার আলো পত্রিকার সংবাদকর্মী মামুন সরকার (৩২) আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার সকালে তিনি ইন্তেকাল করেন।তিনি কুমিল্লা নগরীর রাজাপাড়া এলাকার বাসিন্দা। তার জন্মস্থান কুমিল্লা জেলার হোমনা উপজেলায়। তিনি তিন কন্যা সন্তানের জনক। জানা গেছে- মামুন সরকার গত দুইদিন ধরে ডায়রিয়া ও বমি আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে বিছানায় ছিলেন।আজ সকালে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মামুন সরকারের জানাযা বাদ আসর রাজাপাড়া চৌমুহনীতে অনুষ্ঠিত হবে।

  • কুমিল্লা