নিজস্ব প্রতিবেদক।।
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আতাকরা দৌলতপুর উম্মুল ক্বোরা নুরানী মাদ্রাসার উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ শাহ আলম পাটোয়ারী। প্রধান আলোচক ছিলেন বসন্তপুর ইসলামিয়া আলিম মাদরাসার সুপার মাওলানা মাহবুবুল হক মিয়াজী। বিশিষ্ট ব্যবসায়ী পেয়ার আহম্মেদ মোল্লার সভাপতিত্বে ও সাজ্জাদ হোসেন ইমনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কনকাপৈত ইউনিয়নের ৪নং ওয়ার্ড মেম্বার সোহেল আলম মজুমদার, কাশিনগর মোমেনা কালা মিয়া স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি, শিক্ষানুরাগী মাস্টার আবুল কালাম, মরকটা ইসলামীয়া আলিম মাদরাসার উপাধ্যক্ষ ইকবাল হোসাইন ইসলাহী, আরবী প্রভাষক খাদেমুল ইসলাম, মাওলানা ইসমাইল হোসেন সিরাজী, মাওলানা আবদুল গফুর ভুইঁয়া, হাজী মোস্তফা, মোঃ রোমন পাটোয়ারী, ওমর হোসেন মজুমদার, মাওলানা হাসান আহমেদ ভুইঁয়া, ইঞ্জিয়ার সুমন পাটোয়ারী, মাদরাসা শিক্ষক আবদুল করিম, মিজানুর রহমান মোল্লা, আবদুল মুমিন প্রমুখ। বক্তব্যে বক্তারা বলেন, ‘নুরানী মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত হলে একজন ছাত্র ছাত্রী বাংলা, ইংরেজী ও আররীসহ সকল কিছু জানতে পারে। সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত, শরীয়ত সম্মতভাবে সমাজ গঠনে ভূমিকা পালন করতে পারবে।