কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলার চান্দলা বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কাউছার হামিদ। এ সময় দুই অসাধু ব্যবসায়ীকে অর্থদন্ডে দন্ডিত করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও স ম আজহারুল ইসলামের অফিসিয়াল ফেসবুক একাউন্ট থেকে এ তথ্য জানা গেছে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ক্রমাগত উর্ধগতি নিয়ন্ত্রণে নিয়মিত বাজার মনিটরিং এর অংশ হিসেবে বৃহস্পতিবার (২ নভেম্বর) উপজেলার চান্দলা বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন। এতে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) কাউছার হামিদ। এ সময় সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে পণ্য বিক্রয় করার দায়ে দুই অসাধু ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪০ ধারায় জরিমানা করা হয়। ওই অভিযানে থানা পুলিশের একটি দল অংশগ্রহন করেন।