ব্রাহ্মণপাড়ায় সাঁতার কাটতে গিয়ে একজনের মৃত্যু

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ৩ years ago

Spread the love

ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ গ্রামের মধ্যপাড়ার মরহুম খালেক মেম্বারের বাড়ী সোহেল খানের মেয়ে উম্মে সুমাইয়া (১১) বাড়ীর পাশে পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানি ডোবে মৃত্যুবরণ করেছে। গতকাল মঙ্গলবার দুপুরের উপজেলার সাহেবাবাদ গ্রামের মধ্যপাড়ার মরহুম খালেক মেম্বারের বাড়ীর সোহেল খানের মেয়ে সুমাইয়া পুকুরে গোসল করতে গিয়ে সাতার কাটার চেষ্টা করে। এই সময় হঠাৎ পানির নিচে তলিয়ে যায়। স্থানীয় সূত্রে জানাযায়, সুমাইয়া দুপুরে পুকুরে গোসল করার সময় সাঁতার কাটাতে গিয়ে পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পরে প্রতিবেশিরা তাকে পানিতে ভেসে থাকতে দেখতে পেয়ে তাকে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে দেখতে পায় তার কোন প্রকার শ্বাস প্রশ্বাস চলছে না। এতে তার মৃত্যু হয়েছে বলে হাসপাতালে না নিয়ে বাড়ীতে নিয়ে যায়।

  • ব্রাহ্মণপাড়া