ইসলামী ব্যাংকের উপর আবারও পুরোদমে গ্রাহকদের আস্থা বাড়তে শুরু করেছে। গুজবের কারণে অনেক গ্রাহক ইসলামী ব্যাংক থেকে তাদের আমানতের টাকা উত্তোলন করে নিয়ে গিয়েছিল। গুজবের কারণে দেশি বিদেশী গ্রাহকদের মধ্যে আতংকের সৃষ্টি হয়েছিল। এতে ব্যাংকের চেয়ে গ্রাহকরাই বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে। এখন সেই আতংক কেটে যাওয়ায় আবারও আমানতের টাকা জমা দেওয়া শুরু করেছে। পূর্বের মতোই পুরোদমে লেনদেন চলছে। আবারও গ্রাহকদের আস্থার প্রতীক হয়ে দাঁড়িয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। ব্যাংক সূত্রে জানা যায়, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বেসরকারী খাতে দেশের সর্ববৃহৎ বাণিজ্যিক ও প্রথম শরিয়াহ ভিত্তিক ব্যাংক। ১৯৮৩ সালের ৩০শে মার্চ দেশে ইসলামী অর্থনীতি ব্যবস্থা চালুর উদ্দেশ্য মানুষকে সুদের অভিযশাপ হতে মুক্ত করার জন্য এই ব্যাংকটি প্রতিষ্ঠা হয়। ২০২৩ সনের ৩০শে মার্চ ব্যাংকের ৪০ বছর পূর্তি অনুষ্ঠান উদযাপন করেছে। বিশ্বের সেরা ১ হাজার ব্যাংকের তালিকায় বাংলাদেশের একমাত্র ব্যাংক হিসাবে স্বীকৃতি পেয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। টানা ১২বার বিশ্বের সেরা হাজার ব্যাংক এর তালিকায় স্থান পেয়েছে। দুই কোটি গ্রাহকের আস্থার ব্যাংক, আমানত ও বিনিয়োগে দেশের শীর্ষব্যাংক। ৩১ হাজার গ্রামের ১৬ লক্ষ পরিবারকে ক্ষুদ্র বিনিয়োগ প্রদানকারী ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বাংলাদেশ ব্যাংক কতৃক স্বীকৃত শীর্ষ টেকসই ব্যাংক রেটিং এ (অঅঅ) অর্জন করেছে এই ব্যাংক। গ্রাহক সেবায় এই ব্যাংকটি সর্বোচ্চ সেবাদানকারী হিসেবে বিবেচিত হয়েছে। প্রবাসীদের আস্থাও ভালোবাসায় রেমিটেন্স সেবায় অনন্য ভূমিকা পালনের কারণে দেশের ৩৫% রেমিটেন্স এককভাবেই ইসলামী ব্যাংক আহরণ করে। সারা দেশে ৩৯৪টি শাখা ২২৯টি উপ-শাখা ৩ হাজার এজেন্ট শাখা ও ৬ হাজার এটিএম/সিআরএম এর মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করা হচ্ছে। এখন গ্রাহকদেরও বেশিক্ষণ সময় নিয়ে লাইনে দাঁড়িয়ে লেনদেন করতে হচ্ছে না। ডিজিটাল/স্মার্ট সেবার মাধ্যমে গ্রাহকদের দ্রæত ব্যাংকিং সেবা প্রদানে এগিয়ে যাচ্ছে ইসলামী ব্যাংক। গত ৫জুন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বুড়িচং শাখায় গিয়ে দেখা যায় ব্যাপক লেনদেন হচ্ছে। সর্বাধুনিক ব্যাংকিং সেবা পেয়ে গ্রাহদের মনে ব্যাপক উচ্ছ¡াস লক্ষ্য করা গেছে। উপস্থিত গ্রাহকদের সাথে ইসলামী ব্যাংকের বর্তমান সেবা সর্ম্পকে জানতে চাইলে তারা দৈনিক ব্রাহ্মণপাড়া বুড়িচং সংবাদকে জানান-ইসলামী ব্যাংক গ্রাহকবান্ধব এবং আন্তরিকতাপূর্ণ একটি ব্যাংক। ব্যাংকের সেবা পেয়ে আমরা অভিভূত। ইসলামী ব্যাংক বুড়িচং শাখা প্রধান মোহাম্মদ নাজমুল হোসেন বলেন, আমাদের সততা ও আন্তরিকতাই গ্রাহকদের আস্থা অর্জন করতে সক্ষম হয়েছি। গ্রাহকরা এখন আবারও পূর্বের মতো ইসলামী ব্যাংকে তাদের টাকা আমানত রাখছে। প্রবাসীরা রেমিটেন্সের টাকা পাঠাচ্ছে। আমি প্রবাসী বাংলাদেশীসহ সকল গ্রাহকদের ইসলামী ব্যাংকে ব্যাংকিং করার জন্য আন্তরিক আহŸান জানাচ্ছি।