ব্রাহ্মণপাড়ায় পরিত্যক্ত বোমা উদ্ধার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৪ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদলে পরিত্যক্ত বোমা উদ্ধার করা হয়েছে। এলাকাবাসী সুত্রে জানা যায়, রবিবার সকালে ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নে ৫নং ওয়ার্ডে রামচন্দ্রপুর ভাল্লক গ্রামে শিবার পুকুরে মাটি কাটার সময় মাটি কাটতে গিয়ে মাটিকাটার একটি কোদালে কুপ দিতে গিয়ে কোদালে লাগে একটি পুরানো মোটারশেল (বোমা)। পরে মাটিকাটা লোকজন পিতলের বোতল মনে করে পুকুরের পাড়ে রেখে দেয়, মাটি কাটার বিরতি দিলে মাটি কাটার মধ্যে একজন সদস্য গুপ্তধন মনে করে তাহার বাসায় নিয়ে আসে। স্থানীয় লোকজন সন্দেহ হলে বাড়ির বাগানে বস্তুটি রেখে ৯৯৯ কল দিলে ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এটি মোটরশেল (বোমা) নিশ্চিত করে। বর্তমানে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বোমাটি সংরক্ষণ করা হয়। ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, বিকালে কুমিল্লা জেলা পুলিশের বোমা ডিসপোজাল ইউনিটের সহায়তায় বোমাটি নিষ্ক্রিয় করা হয়।

  • ব্রাহ্মণপাড়া