শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ ও লোকনাথ যুব সেবা সংঘের যৌথ আয়োজনে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা, সংগীত সন্ধ্যা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। এতে শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘ সভাপতি ননী গোপাল পাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সাবেক নির্বাহী কর্মকর্তা শুভাশিষ ঘোষ। অনুষ্ঠানে ধর্মীয় আলোচনা করেন- শ্রীকাইল ডিগ্রি কলেজের অধ্যাপক (অবঃ) শ্যামা প্রসাদ ভট্টাচার্য এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক। বক্তব্য রাখেন- শ্রী শ্রী লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের উপদেষ্টা প্রদীপ কুমার সাহা ও নন্দী রিয়েল এস্টেট এন্ড ডেভেলপারস্ (প্রাঃ) লিঃ এর চেয়ারম্যান প্রদীপ নন্দী, লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের উপদেষ্টা সুদেশ দেবনাথ, লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সদস্য অমল সাহা। এসময় উপস্থিত ছিলেন- লোকনাথ যুব সেবা সংঘের সভাপতি নয়ন দেবনাথ ও সাধারণ সম্পাদক লিটন দাশসহ হাজারো ভক্ত-শ্রোতা। আলোচনাসভা শেষে বিজয়ীদের হাতে তিন ক্যাটাগরিতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি শুভাশিষ ঘোষ।