কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে যে কারণে বাতিল হলো ৬ প্রার্থীর মনোনয়নপত্র

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে ১১ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছে।গত ৩ ডিসেম্বর রবিবার জেলা রিটানিং কর্মকর্তার কার্যালয়ে যাচাই-বাছাইয়ে ৫ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে এবং ৬ জনপ্রার্থীর মনোনয়নপত্র বাতিল বলে ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান। মনোনয়নপত্রে ১শতাংশ ভোটারের গরমিল থাকায় কুমিল্লা-৫ আসনের হেভিওয়েট স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বুড়িচং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাজ্জাদ হোসেন স্বপনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এবং ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ জাহাঙ্গীর খান চৌধুরীর মনোনয়নপত্রে ১শতাংশ ভোটার তালিকায় মিথ্যা থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। ব্রাহ্মণপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে সদ্য পদত্যাগ করা স্বতন্ত্র প্রার্থী কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক এমএ জাহের এর মনোনয়নপত্রও ১শতাংশ ভোটারের গরমিল থাকায় বাতিল করা হয়েছে। ন্যাশনাল পিপলস পার্টির মনোনীত প্রার্থী শাহ আলম ঢাকার খান এন্টারপ্রাইজ নামের একটি ঋণখেলাপি প্রতিষ্ঠানের জামিনদার থাকায় এবং ২০ নং ও ২১ নং ফরম পুরণ না করায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়। গণফোরামের এডভোকেট আলীমূল এহছান রাসেলের দলীয় মনোনয়নপত্রে জটিলতা থাকায় তার মনোনয়ন বাতিল করা হয়েছে। নির্বাচন কমিশনের চিঠি অনুযায়ী গণফোরামের দলীয় মনোনয়নপত্রে স্বাক্ষর থাকার কথা পার্টির সেক্রেটারীর কিন্ত এডভোকেট আলীমূল এহছান রাসেলের জমাকৃত দলীয় মনোনয়নপত্রে পার্টির সভাপতির সীল ও স্বাক্ষর থাকায় তা বাতিল করা হয়েছে। বাতিল হওয়ার প্রার্থীরা জানায়, তারা তাদের প্রার্থীতা ফেরত পাওয়ার জন্য আপিল করবেন। ৫ ডিসেম্ভর থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত আপিল করতে পারবেন এবং ৯ ডিসেম্বর আপিলের রায় প্রদান করা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন।

  • বুড়িচং
  • ব্রাহ্মণপাড়া