বুড়িচংয়ে পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণ

লেখক: মোঃ তাজুল ইসলাম
প্রকাশ: ৩ years ago

Spread the love

কুমিল্লা জেলাধীন বুড়িচং উপজেলায় পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ, বার্ষিক ক্রীড়া-সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত ২৯ মে সোমবার সকাল ১০ টায় বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের সভাপতি জাকির হোসেন জাহের চেয়ারম্যান এর সভাপতিত্বে অভিভাবক সমাবেশ ও পুরষ্কার বিতরণ অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা-৫ সংসদ সদস্য এবং কুমিল্লা দঃ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাসেম খান এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মফিজুর রহমান বাবলু। সহকারী শিক্ষক হালিমা আক্তারের পরিচালনায় অনুষ্ঠাণে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার, বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: ইসমাইল হোসেন, জেলা পরিষদের সদস্য মশিউর খান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহ জালাল, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের। স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মোঃ আজহারুল ইসলাম ভূইয়া। আরোও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ডাঃ আবু মোছা, উপজেলা আওয়ামীলীগের তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম, সাবেক ছাত্রনেতা এবং পীরযাত্রাপুর জোবেদা খাতুন কলেজের অধ্যক্ষ মিজানুর রহমান ভূইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন ঠিকাদার, জহিরুল ইসলাম মেম্বার, পীরযাত্রাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আবুল কাশেম, শাহ আলম, হুমায়ুন কবির, রমিজ উদ্দিন, রতœা বেগম, মোঃ রুহুল আমিন, ফাহমিদা ফারহানা, বিপ্লব বিশ্বাস, আল-আমিন, আবুল কালাম আজাদ, মোঃ সাইফুল ইসলাম, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

  • বুড়িচং