কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় প্রাইভেটকার চালক নিহত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় আবু হানিফ নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি পাবনা সদর উপজেলার গয়েশপুর গ্রামের মহি মোল্লার ছেলে। সোমবার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা উত্তর পাড়া মসজিদের সামনে এ ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাসুদ রানা। জানা গেছে, আবু হানিফ তার মালিকানাধীন প্রাইভেটকারে করে চার বন্ধু মিলে ঢাকা থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমানগন্ডা এলাকায় সোমবার ভোরে সড়কের পাশে গাড়িটি রেখে ফজরের নামাজ পড়তে মসজিদে যান। মসজিদ থেকে বের হয়ে আবু হানিফ আগে গাড়িতে উঠেন। মুহুর্তের মধ্যে চট্টগ্রামমুখী অজ্ঞাতনামা একটি দ্রæতগামী গাড়ি প্রাইভেটাকারটিকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে প্রাইভেটকারটি (ঢাকামেট্রো-গ-৪৩-৭৪৯১) সড়ক থেকে নিচে পড়ে দুমড়ে মুচড়ে যায় এবং গাড়িতে থাকা আবু হানিফ গুরুতর আহত হন। আওয়াজ শুনে অন্য তিন বন্ধু তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে তাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চালক আবু হানিফের মৃত্যু হয়। মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক মাসুদ রানা বলেন, ‘দুর্ঘটনা কবলিত গাড়ি ও লাশ উদ্ধার শেষে ফাঁড়িতে নিয়ে আসা হয়েছে।

  • চৌদ্দগ্রাম