কুমিল্লায় বিএনপির মিছিলে স্ট্রোক করে যুবদল নেতার মৃত্যু

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার দাউদকান্দিতে বিএনপির মিছিলে স্ট্রোক করে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি
ইলিয়টগঞ্জে এ ঘটনা ঘটে।
বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মফিজুল ইসলাম (৫৬) স্ট্রোক করেন। দলীয় নেতাকর্মীরা তাকে তাৎক্ষণিক স্থানীয় একটি প্রাইভেট হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহত মোঃ মফিজুল ইসলাম উপজেলার ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মালিখিল গ্রামের মৃত সাজেদ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে ইলিয়টগঞ্জ বিএনপি ও যুবদলের উদ্যোগে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ইলিয়টগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় মফিজুল ইসলাম মিছিলে শ্লোগান দেওয়ার সময় হঠাৎ মাটিতে লুটিয়ে পড়েন। পরে নেতাকর্মীরা তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
দাউদকান্দি উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ শাহ আলম সরকার এ তথ্য নিশ্চিত করেন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ জুনায়েত চৌধুরী বলেন, আমিও শুনেছি ইলিয়টগঞ্জে মিছিলে স্ট্রোক করে মফিজুল ইসলাম নামে এক যুবদল নেতার মৃত্যু হয়েছে।
এদিকে মফিজুল ইসলামের মৃত্যুতে বিএনপি’র স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার ড. খন্দকার মারুফ হোসেন, দাউদকান্দি উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ লতিফ ভূঁইয়া, সদস্য সচিব ভিপি মোঃ জাহাঙ্গীর আলম গভীর শোক প্রকাশ করেছেন।
রবিবার বাদ মাগরিব মালিখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়।

  • দাউদকান্দি