কুমিল্লায় ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনার বদর দিবস উদযাপন

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

ঐতিহাসিক বদর দিবস উপলক্ষে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও ছাত্রসেনা কুমিল্লা জেলা ও মহানগর শাখার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল ২৮ মার্চ (বৃহস্পতিবার) বিকেলে কুমিল্লা প্রেস ক্লাব কমিউনিটি সেন্টারে জেলা ইসলামী ফ্রন্টের সভাপতি মাওলানা মোঃ আব্দুল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন, আহলে সুন্নাত ওয়াল জামাত, কুমিল্লার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব গাজী এম এ ওয়াহিদ সাবুরী। প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রেসিডেন্ট সদস্য আলহাজ্ব মাওলানা মোঃ আবু সুফিয়ান আল কাদরী। প্রধান মেহমান ছিলেন, কুমিল্লা ইসলামিয়া আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আব্দুল মতিন। প্রধান বক্তা ছিলেন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রচার সচিব মাষ্টার মোঃ আবুল হোসাইন। বক্তব্য রাখেন, মুহাদ্দেস মাওঃ গোলাম মোস্তফা, আহলে সুন্নাত ওয়াল জামাত কুমিল্লার সাধারণ সম্পাদক খাদেম মোঃ ফিরোজ, মাওঃ মোঃ সফিকুল ইসলাম, মাওঃ মোঃ বেলাল হোছাইন চিশতী, কাজী মোঃ আবু ছালেহ, অধ্যাপক মোঃ ওমর ফারুক, হাফেজ মাওলানা মোঃ আমিনুল ইসলাম আকবরী, মাওঃ মোঃ রফিকুল ইসলাম আনসারী, মাওঃ মোঃ জসিম উদ্দিন ওয়াহেদী, মোঃ মাছুম বিল্লাহ মিয়াজী, মোঃ তাবারুক হোছাইন, সাংবাদিক গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, মাওঃ মোঃ আব্দুল কুদ্দুস সুন্নী আল কাদরী, মাওঃ মোঃ মাসুদ আলম পাটোয়ারী, যুবনেতা মোঃ মজিবুর রহমান, ছাত্রনেতা মোঃ আনোয়ার হোসেন, মোঃ হাসান সহ বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, যুবসেনা ও ছাত্রসেনার জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

  • কুমিল্লা