কুমিল্লার দেবিদ্বারে বাবা- ছেলে একসাথে ধানের চারা রোপন করছিলেন। হঠাৎ বাবার সামনেই বজ্রাঘাতে প্রাণ কেড়ে নিল ছেলের।
গত মঙ্গলবার (৯ জুন) বিকেল পৌনে ৪টায় উপজেলার এলাহাবাদ ইউনিয়নের সীমারকান্দা গ্রামের কৃষি মাঠে ঘটনাটি ঘটে। নিহত মিনহাজুর রহমান (১৫) উপজেলার সীমারকান্দা গ্রামের বিল্লাল হোসেনের ছেলে ও এলাহাবাদ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
জানা যায়, বিকালে বাবা ছেলে এক সাথে জমিতে ধানের চারা রোপন করছিল। এসময় হঠাৎ বজ্রাঘাতে ছেলের প্রাণ গেলেও বাবা অক্ষত থাকেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘সন্ধ্যার পর থেকে অনেকেই ফোনে বজ্রাঘাতে কিশোর নিহত হওয়ার ঘটনা জানতে চায়। এ বিষয়ে আমাদের নিকট কেউ লিখিত অঁভিযোগ করেনি, বিষয়টির খোঁজ খবর নিচ্ছি।