কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে এক বছরের সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার চৌদ্দগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী কামাল পারভেজকে গ্রেফতার করা হয়েছে।
চৌদ্দগ্রাম থানা সূত্রে জানা যায়, গত ৫ জুলাই রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রায়হান ও এ এস আই মিঠুনের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স নিয়ে জেলার চৌদ্দগ্রাম উপজেলার শাকুলিয়া গ্রামের মীর হোসেন বাড়ীতে অভিযান চালিয়ে মৃত আলী নোয়াব এর ছেলে সাজাপ্রাপ্ত আসামী কামাল পারভেজ (৪৭)কে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে।
সূত্রে জানা যায়, বিগত ২০২৩ইং সালের ১০ এপ্রিল কামাল পারভেজের স্ত্রী আফরোজা আক্তার বাদী হয়ে কুমিল্লা বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন দমন ১নং ট্রাইব্যুনালে একটি মামলা দায়ের করে। মামলা নং-২৫৯/২০২৩ ইং। মামলা দায়ের এর ৩ বছর পর গত গত ৫ মে মামলা রায়ে কামাল পারভেজ এর এক বছরের সশ্রম কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো দুই মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। উক্ত রায়ের পর কামাল পারভেজ পলাতক থাকায় আদালত থেকে তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা বের হওয়ায় চৌদ্দগ্রাম থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে গত ৫ জুলাই রাতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেছে।

  • কুমিল্লা