সারা দেশের ন্যায় কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজে ২০২৬-২০২৭ সেশনের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন ক্লাস অত্যন্ত উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় কলেজ মিলনায়তনে এই অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। জাঁকজমকপূর্ণ এই আয়োজনে শিক্ষক ও অতিথিবৃন্দ প্রতিটি নবীন শিক্ষার্থীর হাতে রজনীগন্ধা ও গোলাপ ফুল তুলে দিয়ে বরণ করে নেন।
কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্ণিং বডির সভাপতি আবদুল মোমেন। অত্র কলেজের সহকারী অধ্যাপক খালেকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে কলেজের অভিজ্ঞ শিক্ষকবৃন্দ নবীন শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষা কার্যক্রম, শৃঙ্খলার নিয়মাবলী এবং উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার বিষয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ আবদুল কুদ্দুছ, মোঃ জয়দল হোসেন, প্রীতি লতা দাস, পারভীন আক্তার, বিশ্বজিৎ সাহা, প্রবাল কুমার দে, মোহাম্মদ শফিউল্লাহ; প্রভাষক এমরান আলী, মজিবুর রহমান, মো: ইমান হোসেন, নাজমুল হক, সিপিয়া পাল, কাজী এনামুল হক এবং বিপিএড ফখরুল ইসলাম মজুমদারসহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ।