অন্তর্র্বতীকালীন সরকারের প্রধান উপদেষ্টা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সম্পদ… ব্যারিস্টার মামুন

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১১ মাস আগে

Spread the love

অন্তর্র্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন বলেছেন কুমিল্লার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা হাতে নিচ্ছে সরকার। তিনি আরো বলেন, কুমিল্লা হল সারা দেশের জন্য রুল মডেল। সেই অনুয়ায়ী কুমিল্লা জেলার অনেক এলাকায় তেমন উন্নয়ন হয়নি, বিশেষ করে বুড়িচং-ব্রাহ্মণপাড়ায়। দেশের উন্নয়ন, স্বৈরাচারের পতন, তথা সারা দেশের ন্যায় কুমিল্লা হল আলোচিত একটি নাম। বিগত সরকারের আমলে কুমিল্লার নামের সাথে কাজের মিল ছিল না। যার কারনে অন্তর্র্বতীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়ার সম্পদ। বর্তমানে তিনি আমাদের কুমিল্লা এলাকার উন্নয়নের জন্য ব্যাপক উন্নয়ন পরিকল্পনা হাতে নিয়েছেন। সুযোগ পেলে কুমিল্লা ৫- বুড়িচং – ব্রাহ্মণপাড়ার ব্যাপক উন্নয়ন করা হবে ইনশাআল্লাহ। গত সোমবার বিকালে কুমিল্লা জেলার বুড়িচং- ব্রাহ্মণপাড়া দুই উপজেলার মিলনস্থান দড়িয়ার পাড় ঈদগাহ ময়দানের উন্নয়নের জন্য ১০ লক্ষ টাকা অনুদানের চেক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশের খ্যাতনামা আইনজীবী ব্যারিষ্টার আবদুল্লাহ আল মামুন এসমব কথা বলেন। দড়িয়ার পাড় ঈদগাহ ময়দানের সভাপতি বুড়িচং- সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন দড়িয়ার পাড় ঈদগাহ ময়দানের সহ-সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান খান, সহ-সভাপতি ও সাহেবাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মনিরুল হক চৌধুরী, ঈদগাহ ময়দানের সাধারন সম্পাদক ও বুড়িচং ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ জাবেদ কাউছার সবুজ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবির, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক মোঃ এনায়েত করিম, সাহেবাবাদ ডিগ্রী কলেজের সাবেক বিদ্যুৎসাহী সদস্য মোঃ দিদারুল আলম ভূইয়া, উপজেলা বিএনপির সাবেক ছাত্রবিষয়ক সম্পাদক মোঃ হাসান ভূইয়া, দড়িয়ার পাড় ঈদগাহ ময়দানের সদস্য মোঃ আবু জাহের, মোঃ গিয়াস উদ্দিনসহ দুই উপজেলা বিএনপির ও এর অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং দড়িয়ার পাড় ঈদগাহ ময়দানে সদস্যরা।

  • ব্রাহ্মণপাড়া