সামান্য বৃষ্টিতেই ডুবে যায় থানা ও হাসপাতালের গুরুত্বপূর্ণ সড়ক, চরম ভোগান্তিতে কয়েক লক্ষ মানুষ

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ৩ minutes ago

Spread the love

আশপাশে বাসা বাড়ির পানির চলাচলের একমাত্র রাস্তায় পরিনত হয়েছে থানা ও হাসপাতালের গুরুত্বপূর্ণ সড়কটি৷ চরম ভোগান্তিতে পরেছে কয়েক লক্ষ মানুষ৷ কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সদরে দীর্ঘভূমি এলাকায় রাস্তার চার পাশের বাড়ির পানি জমে রিতিমত জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে ঐ এলাকায়৷

এতে চরম ভোগান্তিতে পড়েছেন স্থানীয় সাধারণ মানুষসহ স্কুল-কলেজ ও মাদ্রাসাগামী হাজারো শিক্ষার্থী। বিশেষ করে থানা এবং হাসপাতালের প্রধান সড়ক হওয়ায় প্রতিদিন উপজেলার বিভিন্ন এলাকা থেকে এ সড়কটি ব্যবহার করে কয়েক লক্ষ মানুষ৷ সড়কে হাটু সমান পানি জমে থাকায় চরম ভোগান্তিতে পড়েছে সাধারন মানুষ৷ সড়কে হাটু পরিমান পানি থাকায় নিচে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে৷ এতে করে দৈনিক ঘটছে দূর্ঘটনা৷ আহত হচ্ছেন পথচারীরা৷ সরে জমিনে গিয়ে দেখা যায়, দুলালপুর ও সিদলাই, মাধবপুর ইউনিয়নের প্রায় ২৫ গ্রামের কয়েক লক্ষ মানুষ এ সড়কটি দৈনিক ব্যবহার করে আসছে৷ এছাড়া বাকী ৫ ইউনিয়নের মানুষ হাসপাতাল ও থানায় যাবার জন্য এটিই একমাত্র সড়ক৷ আর এ সড়কটিতে জলাবদ্ধতার প্রধান কারন হচ্ছে মাত্র হাতে গুনা কয়েটি বাড়ির পানি৷ শুধু থানা কিংবা হাসপাতাল নয় এ সড়কে রয়েছে স্কুল, কলেজসহ অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান৷ ফলে এক দিন বৃষ্টি হলে ভোগান্তি বাড়ে ৫-৭ দিনের৷ নাম প্রকাশে অনিচ্ছুক দীর্ঘভূমি গ্রামের একাধিক বাসীন্দা বলেন এ রাস্তায় জলাবদ্ধতার প্রধান কারন হল আশপাশের লোকজন৷ তারা তাদের বাড়ির পানি সরাসরি রাস্তায় ফেলে এটাকে রিতি মত ড্রেইনে পরিনত করেছে৷ সবার আগে আশপাশের বাড়ির মানুষদের আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি৷ কারন তাদের জন্য কয়েক লক্ষ মানুষ চরম ভোগান্তিতে পরেছে৷ এ বিষয়ে জানতে চাইলে ব্রাহ্মণপাড়া উপজেলা প্রকৌশলী (এলজিইডি) গোলাপ হোসেন ভূঁইয়া বলেন, এই সড়কটির নতুন করে টেন্ডার হয়েছে। আগে রাস্তাটি ১২ ফুট চওড়া ছিল, এখন তা ১৮ ফুটে উন্নীত করা হচ্ছে। দীর্ঘভূমি অংশের এই ভাঙা জায়গাটি এর আগেও মেরামত করা হয়েছিল। আগামী ২০২৭ সালের জুনের আগেই পুরো রাস্তার কাজ সম্পূর্ণ শেষ হবে।

  • ব্রাহ্মণপাড়া