ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনের দায়ে মোবাইল কোর্টে ৩ জনের কারাদণ্ড

লেখক: মোঃ হাবিবুর রহমান সোহেল
প্রকাশ: ২ ঘন্টা আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করা হয়।
বুধবার (১২ আগস্ট) ব্রাহ্মণপাড়া থানার এসআই রুপম কুমার সরকার ও এএসআই রতন কুমার মল্লিক পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে সাহেবাবাদ এলাকার মোঃ রিফাত হোসেন (২০), চান্দলা এলাকার মোঃ হিরন মিয়া (৪০) ও ব্রাহ্মণপাড়া এলাকার সুমন মিয়া (৩৭) গ্রেফতার করে।
পরে মোবাইল কোর্টে মাদক সেবনের অপরাধে রিফাত হোসেনকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। অপর দুই আসামি হিরন মিয়া ও সুমন মিয়াকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড এবং প্রত্যেককে ১০০ টাকা করে জরিমানা করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামিদের চালানমূলে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

  • ব্রাহ্মণপাড়া