সাহেবাবাদ ডিগ্রি কলেজের প্রভাষক কবির হোসেনের ইন্তেকাল

লেখক: মোঃ সোহেল ইসলাম
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ার সাহেবাবাদ ডিগ্রি কলেজের কারিগরি শাখার প্রভাষক ও ব্রাহ্মণপাড়া উপজেলার নাইঘর গ্রামের মরহুম আব্দুস সামাদ এর দ্বিতীয় ছেলে মোহাম্মদ কবির হোসেন (৪৩) হৃদরোগে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (৭ আগস্ট) বিকাল ৩টায় জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন ।
জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলেসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবার ও সাহেবাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী সহ সুশীল সমাজের লোকজন শোক ও সমবেদনা জানিয়েছেন। নেতৃবৃন্দরা শোক সমবেদনা জানিয়েছেন।

  • ব্রাহ্মণপাড়া