কুমিল্লার সাহেবাবাদ ডিগ্রি কলেজের গভনিং বডির সাবেক সদস্য ও নব্বই দশকের যুবনেতা ব্রাহ্মণপাড়া উপজেলার যুবদলের সাবেক যুগ্ন-আহবায়ক বিল্লাহ হোসেন সরকার গত ৫ জুন ইন্তেকাল করেছেন। (ইন্না…….. রাজিউন)। তার নামাজে
জানাযা ওই দিন বিকাল ৫.৩০ মিঃ সাহেবাবাদ কামিল মাদরাসা মাঠে অনুষ্ঠিত হয়। জানাযা শেষে তাকে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাযায় উপস্হিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবি কুমিল্লা ৫ এর কৃতিসন্তান ব্যারিষ্টার আবদুল্লাহ আল মামুন, সাহেবাবাদ ডিগ্রি কলেজের সাবেক জিএস ও সাবেক বিদুোৎসাহী সদস্য মাহবুবুর রহমান দিদার, শ্রমিক দলের সভাপতি আবু কাউসার, সেক্রেটারী কবির আহমেদ, মুমিনুল হক। জানাযা পরিচালনায় ছিলেন আবুল কালাম আজাদ ভুইয়া। জানাযায় বিভিন্ন শ্রেণিপেশার লোকজনসহ এলাকার গণ্যমাণ্য মুসুল্লিবৃন্দ উপস্থিত ছিলেন।