‘‘সভাপতি আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়দল হোসেন’’ বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার কমিটি গঠন

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ২ years ago

Spread the love

বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার কমিটি গঠন করা হয়েছে। গত (২৫ মার্চ) সোমবার কুমিল্লা মাজেদা কমিউনিটি সেন্টারে আয়োজিত ইফতার মাহফিলে নবনির্বাচিত কমিটি ঘোষণা করেন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ্ এর আমীর ও সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর মুহাম্মদ মাহমুদুর রহমান। এতে মোঃ আমিরুল ইসলামকে সভাপতি ও মোঃ জয়দল হোসেনকে সাধারণ সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন তিনি। এই নব-নির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ তা’লীমে হিযবুল্লাহ্ এর আমীর ও সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের পীর মুহাম্মদ মাহমুদুর রহমান।

  • ব্রাহ্মণপাড়া