শীতের তীব্রতার মাঝেও শ্রমিক ও দিনমজুরের দ্বারে দ্বারে যাচ্ছেন ড. মোবারক হোসাইন

লেখক: মোঃ বাছির উদ্দিন
প্রকাশ: ৩ মাস আগে

Spread the love

শীতের তীব্রতার মাঝেও শ্রমিক ও দিনমজুরের দ্বারে দ্বারে যাচ্ছেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতিকের মনোনীত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন।
‎আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রার্থীদের মধ্যে তৎপরতা বেড়েছে। প্রত্যেকেই মাহফিল ও বিভিন্ন জানাজায় অংশগ্রহণ করে নিজেদের বার্তা পৌঁছে দিচ্ছেন প্রতিনিয়ত। ড. এডভোকেট মোবারক হোসাইন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির এর সাবেক সভাপতি এবং বর্তমানে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসের অন্যতম শূরা সদস্য। প্রার্থী ঘোষণার পর থেকেই ড. এডভোকেট মোবারক হোসাইন গত দেড় বছরে ছুটে চলেছেন প্রতিটি পাড়া-মহল্লায়। গত ১৫ দিন যাবত দেশের আবহাওয়ায় শৈত্যপ্রবাহ পরিলক্ষিত হলে সাধারণ মানুষের জীবন যাপন দূর্বিষহ হয়ে উঠে। এরই মাঝে প্রতিনিয়ত ড. এডভোকেট মোবারক হোসাইন ছুটে চলেছেন শ্রমিক ও দিন মজুরের দ্বারে দ্বারে। এবিষয়ে জামায়াত প্রার্থী ড. এডভোকেট মোবারক হোসাইন বলেন, প্রতিদিন ভোরে শ্রমিক ও দিনমজুরদের সাথে কুশল বিনিময় এর মধ্য দিয়েই বিগত দিন থেকে আমার নির্বাচনী কার্যক্রম চলমান রয়েছে। শ্রমিক ও মেহনতি মানুষের কথা শোনা ও তাদের অধিকার প্রতিষ্ঠার চেষ্টাই আমাদের কাঙ্খিত লক্ষ্য। সেজন্য সকলের দোয়া চাই।

  • ব্রাহ্মণপাড়া