“শশীদল চ্যাম্পিয়ান” ব্রাহ্মণপাড়ায় স্বাধীনতা দিবস ক্রিকেট টুনামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

লেখক:
প্রকাশ: ৩ years ago

Spread the love

স্টাফ রিপোর্টারঃ
মহান স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগীতা (ক্রিকেট) খেলার ফাইনাল শনিবার সকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সিদলাই বড় মাঠে অনুষ্ঠিত হয়েছে৷ উপজেলা নির্বাহী অফিসার  ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সোহেল রানা এর সভাপতিত্বে ফাইনাল খেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মুহাম্মদ আবু জাহের৷ ফাইনাল খেলায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক শিদলাই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম আলাউল আকবর, শশীদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আতিকুল ইসলাম রিয়াদ৷ উপস্থিত ছিলেন উপজেলা ক্রিকেট কমিটির আহবায়ক মোঃ নাজমুল হাসান শরীফ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,সাংবাদিক,  বিভিন্ন স্কুল কলেজের প্রধানগনসহ উপজেলার কয়েক হাজার ক্রিকেট প্রেমি৷ খেলায় শিদলাই ইউনিয়ন পরিষদ একাদশকে ৩ ইউকেটে পরাজিত করে শশীদল ইউনিয়ন ক্রিকেট একাদশ স্বাধীনতা দিবস ক্রীড়া প্রতিযোগীতা ক্রিকেটে চ্যাম্পিয়ান হয়৷

  • ব্রাহ্মণপাড়া