দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ৩ years ago

Spread the love

দৈনিক আজকের দর্পণ পত্রিকার ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান ২২ সেপ্টেম্বর, (শুক্রবার) সকাল ১০ টায় কুমিল্লা প্রেস ক্লাব মিলনায়তনে দৈনিক আজকের দর্পণ জেলা প্রতিনিধি রবিউল বাশার খান এর সভাপতিত্বে ও সিটিভি নিউজের সম্পাদক ওমর ফারুকী তাপসের উপস্থাপনায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ কামরান হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কুমিল্লা ভাষা সৈনিক অজিত গুহ মহাবিদ্যালয়ের সাবেক অধ্যক্ষ, সাংস্কৃতিক জোট ও যাত্রীক নাট্যগোষ্ঠীর সভাপতি হাসান ইমাম মজুমদার (ফটিক), কুমিল্লা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার সাদিক হোসেন মামুন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সাংবাদিক কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন, কুমিল্লা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ নেকবর হোসেন,মোঃ বাবর হোসেন (প্রস্তাবিত সহ- সভাপতি) জাতীয় সাংবাদিক সংস্থা কুমিল্লা বিভাগ, জাতীয় সাংবাদিক সংস্থা, কুমিল্লা জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ তরিকুল ইসলাম তরুন, কুমিল্লা পেশাজীবী সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা মজুমদার, মেঘনা টিভির ব্যবস্থাপনা পরিচালক এইচ এম মহিউদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা বুড়িচং উপজেলা কমিটির সভাপতি ও দৈনিক আমার সংবাদ প্রতিনিধি গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির, চান্দিনা উপজেলা কমিটির সভাপতি কাজী রাশেদ এন টিভি প্রতিনিধি চান্দিনা উপজেলা, জাতীয় সাংবাদিক সংস্থা চৌদ্দগ্রাম উপজেলা সভাপতি মোঃ আবদুল মান্নান , সাধারণ সম্পাদক ইয়াসিন ফারুক ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক মোঃ আবদুল মান্নান, বাংলাদেশ সাংবাদিক সমিতি বুড়িচং উপজেলা সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, দৈনিক বিজয় পত্রিকার জেলা প্রতিনিধি ও তালাশ বাংলার সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়।