ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আমেরিকায় আসা উপলক্ষে আলোচনা সভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ আমির হোসেন আমেরিকা আসার উপলক্ষে যুক্তরাষ্ট্রে বসবাসরত ব্রাহ্মণপাড়া উপজেলাবাসির সংগঠন কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকার উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। কুমিল্লা সোসাইটি নর্থ আমেরিকা এর সভাপতি কাজী মোঃ আছাদ উল্লাহ এর সভাপতিত্বে এবং ইঞ্জিনিয়ার এম এ কাদের এর পরিচালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমির হোসেন, প্রধান বক্তবা হিসেবে বক্তব্য রাখেন আবুল খায়ের আখন্দ, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আবু কাউছার, মোঃ দেলোয়ার হোসেন, মোঃ রুবেল হোসেন, মোঃ সাইফুল আলম, মোঃ হাবিবুর রহমান চৌধূরী, মোঃ বায়েজিদ, মোঃ শাহ আলম মাস্টার, মোঃ শহিদনূর মোঃ হাসেম, মোঃ জাকির হোসেন, মোঃ রাতুল হোসেন প্রমুখ। আলোচনা সভায় আবুল খায়ের আখন্দের প্রস্তাবনায় টাটেরা নতুন একটি মাদ্রাসায় ৫০ হাজার টাকা বরাদ্ধ করা হয় এবং ব্রাহ্মণপাড়ার প্রবাসীদের জন্য ১১টি কবর বরাদ্ধ করা হয় এবং আগামী রমজান মাসের ইফতার মাহফিল রমজানের দ্বিতীয় শনিবার নির্ধারণ করা হয়।

  • ব্রাহ্মণপাড়া