রাষ্ট্রের উন্নয়নের জন্য নারী শিক্ষার বিকল্প নেই… হাজী জসিম উদ্দিন এমপি

লেখক: ফারুক আহাম্মদ
প্রকাশ: ১ minute ago

Spread the love

আমাদের রাষ্ট্রের উন্নয়ন করতে হলে নারী শিক্ষার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব কুমিল্লা-৫ আসনের এমপি হাজী জসিম উদ্দিন৷ তিনি বলেন- দেশের অর্ধেক জনসংখ্যা হল নারী৷ নারীদের বাদ দিয়ে সমাজের তথা দেশের উন্নয়ন কোন ভাবেই সম্ভব নয়৷ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান নারী শিক্ষার জন্য ইতিমধ্যে ব্যাপক কর্মসুচি হাতে নিয়েছেন৷ নারীদের শিক্ষা বিস্তারে বর্তমান সরকার অর্নাস পযর্ন্ত শিক্ষা ফ্রী করেছেন৷ আমি কথা দিয়ে যাচ্ছি অচিরেই বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয়ের ভবনসহ ব্যাপক কাজ করা হবে৷ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যখনই রাষ্ট্র ক্ষমতায় এসেছে শিক্ষা ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন করেছে৷ তাই আসুন সবাই মিলে ঐক্য গঠনের মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত কে শক্তিশালী করি তবেই রাষ্ট্রের উন্নয়ন সম্ভব৷শনিবার বিকালে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার শিদলাই ইউনিয়নের বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর আয়োজনে নবনির্বাচিত এমপি হাজী জসিম উদ্দিন কে গনসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধান অতিথির বক্তব্যে হাজী জসিম উদ্দিন এমপি এ সব কথা বলেন৷বেড়াখলা আবদুল মতিন খসরু বালিকা উচ্চ বিদ্যালয় ও এলাকাবাসীর আয়োজনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম সুজন এর সার্বিকপরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক হাজী মোঃ আমির হোসেন, বুড়িচং উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ কবির আহাম্মদ, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মোঃ সরকার জহিরুল হক মিঠুন, যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম, এড. মনিরুল হক সরকার, দপ্তর সম্পাদক মোঃ হেদায়েত উল্লাহ, ফয়েজ আহমেদ, সদস্য মোঃ মাহাবুব আলম চৌধুরী (মাসুম), শিদলাই ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফয়েজ আহমেদ সরকার, সাধারন সম্পাদক মোঃ মোঃ হেলাল ভূইয়া, যুবদলের আহবায়ক মোস্তফা জামান, সদস্য সচিব মোঃ এনামুল হক সুমন, সিনিয়র যুগ্মআহবায়ক মোঃ গোলাম কিবরিয়া অপু, শ্রমীক দলের সভাপতি মোঃ আবু কাউছার ভূইয়া, সাধারন সম্পাদক মোঃ কবির কবির হোসেন, সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য মোঃ তাজুল ইসলাম মিঠু, সাবেক যুগ্মআহবায়ক মোঃ সাইদুল ইসলাম এমরান,এমদাদুল হক সবুজ, ছাত্রদলের আহবায়ক মোঃ দিদারুল আলম ভূইয়া, সদস্য সচিব মোঃ ফয়সাল কবির আখন্দ৷

  • ব্রাহ্মণপাড়া