ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ৪৩ minutes ago

Spread the love

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বর্ণাঢ্য ‘জশনে জুলুস’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৪ আগস্ট) বিকেলে আহলে সুন্নাত ওয়াল জামাআত ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা ও বাংলাদেশ ইসলামিক ফ্রন্ট ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার উদ্যোগে এ জুলুসের আয়োজন করা হয়।
জুলুসে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান অংশ নেন। বিকেলে আলতাব আলী বেবি কেয়ার একাডেমি প্রাঙ্গণ থেকে জুলুসটি বের হয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে আলতাব আলী বেবি কেয়ার একাডেমি প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।
জশনে জুলুসে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম, বিএনপি নেতা আব্দুল হান্নানসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসলমান উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া