ব্রাহ্মণপাড়ায় স্বতন্ত্র প্রার্থী সাজ্জাদ হোসেনের গনসংযোগ ও পথসভা

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২ years ago

Spread the love

কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সদর ইউনিয়নের নাইঘর, ডগ্রাপাড়া, কল্পবাস, সদরসহ বিভিন্ন ওয়ার্ডে দ্বাদশ সংসদ নির্বাচনে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনে স্বতন্ত্র ফুলকপি প্রতিকের প্রার্থী সাজ্জাদ হোসেন গনসংযোগ ও পথসভা করেছেন। শনিবার দিনব্যাপী সদর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড ও গ্রামে গনসংযোগ করেছেন এবং ভোট চেয়ে লিফলেট বিতরণ করেছেন। একইদিন দুপুরে সদরের ডগ্রাপাড়া গ্রামে নির্বাচনী অফিস উদ্বোধন করেন তিনি। এসময় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম সরকার, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জহিরুল হক ঠিকাদার, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোস্তবা আলী শাহীন, আলহাজ্ব মোস্তফা কামাল, ইসমাইল হোসেন মেম্বার, যুবলীগ নেতা রুবেল মিয়া, জজু মিয়া, সাজ্জাদ হোসেন, মফিজুল ইসলাম, কাজী কাইয়ুম, বাবু ভূইয়া, আবুল হাসেম, জসিম উদ্দিন ভূইয়া, রাসেল ভূইয়া, খোকন ভূইয়া, সেন্টু মিয়াসহ ফুলকপি প্রতিকের কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া