কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা, ১ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ১ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা যথাযথভাবে উদযাপনের লক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সৈয়দ ফারহানা পৃথা। সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শহীদুল করিম। এসময় মোশাররফ হোসেন খান চৌধুরী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মো. আলতাফ হোসেন, শিদলাই আমির হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলাম, বঙ্গবন্ধু সরকারি কলেজের অধ্যক্ষ মো. খলিল উদ্দিন, সাহেবাবাদ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. হুমায়ুন কবির, শশীদল আলহাজ্ব মুহাম্মদ আবু তাহের কলেজের অধ্যক্ষ মো. আবুল হোসেন স্মরণ, বড়ধুশিয়া আদর্শ কলেজের অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, চান্দলা কে বি হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রাখাল চন্দ্র শীল, আবদুল মতিন খসরু মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, গোপালনগর আদর্শ কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান, মালাপাড়া আবদুল মজিদ দেওয়ান কলেজের অধ্যক্ষ সেতারা ইয়াসমিন, প্রফেসর সেকান্দর আলী ভূইয়া বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ মো. খোরশেদ আলম, শশীদল ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম, ধান্যদৌল আব্দুর রাজ্জাক খান চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের, ব্রাহ্মণপাড়া ওশান হাইস্কুলের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির, দুলালপুর এস এম এন্ড কে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রহমান তালুকদার, শিদলাই নাজনীন হাইস্কুলের প্রধান শিক্ষক মো. মফিজুল ইসলাম, বেজুরা শেখ মুজিবুর রহমান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. গিয়াস উদ্দিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।