বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা শাখার নবগঠিত আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ম আহবায়ক হলেন শাহ আলম খোকন। এর আগে তিনি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি দীর্ঘদিন জাতীয়তাবাদী দল বিএনপি’র রাজনীতির সাথে জড়িত। এছাড়া তিনি ছাত্রদল, যুবদলসহ সর্বশেষ বিএনপি’র রাজনীতির সাথে জড়িত হন। ব্রাহ্মণ পাড়া সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম আব্দুল অদুধ সাহেবের সুযোগ্য সন্তান শাহআলম খোকন। ছাত্র রাজনীতির মধ্যদিয়ে রাজনৈতিক জীবনে প্রবেশ। তিনি সাহেবাবাদ ডিগ্রী কলেজ নির্বাচনে অংশগ্রহন করেন। শাহআলম খোকন দীর্ঘদিন মূল স্রোতের সাথে রাজনীতি করে আসছেন। ফ্যাসিস্ট সরকারের আমলে বিভিন্ন রাজনৈতিক হয়রানির মধ্য দিয়েও বিএনপির রাজনৈতিক কর্মসূচি পালন করেন। দলের নির্দেশ মতো সকল কর্মসূচি বাস্তবায়নে মাঠ পর্য্যায়ে কাজ করেন তিনি। ফ্যাসিস্ট সরকারকে বিদায় করতে ছাত্রজনতার সাথে একাত্নতা ঘোষণা করে সকল কর্মসূচি বাস্তবায়ন করেন। আগামীদিনে দলের যেকোন প্রয়োজনে কাজ করবেন বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। বর্তমান আহবায়ক কমিটিতে শাহ আলম খোকন সিনিয়র যুগ্ম আহবায়ক হয়েছেন। আগামী দিনে পূর্নাঙ্গ কমিটিতে আরো ভালো পদবী পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তৃণমূল নেতারা। জনাব শাহআলম খোকন নবগঠিত আহবায়ক কমিটিতে সিনিয়র যুগ্ন আহবায়ক হওয়ায় কুমিল্লার দক্ষিণ জেলা বিএনপি’র আহ্বায়ক জাকারিয়ার তাহের সুমন এবং সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম ভিপিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে নবগঠিত কমিটির আহ্বায়ক জসীম উদ্দীন জসিম এর হাতকে শক্তিশালী করার জন্যে সকল নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।