ব্রাহ্মণপাড়ায় আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্থদেরকে জসিম উদ্দিনের আর্থিক সহায়তা প্রদান

লেখক: স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা সাহেবাবাদ ইউনিয়নের বারেশ^র চৌমুহনী এলাকায় গত শুক্রবার ৪ জুলাই রাতে আগুন লেগে ১২ দোকান ছাঁই হয়ে প্রায় কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়। গত শনিবার (৫ জুলাই) ক্ষতিগ্রস্ত দোকানীদের পাশে এসে দাঁড়ান বুড়িচং-ব্রাহ্মণপাড়া মাটি ও মানুষের নেতা, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাবেক সদস্য সচিব ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির আহবায়ক ও কুমিল্লা-৫ থেকে বিএনপির মনোনীত প্রার্থী হাজী জসিম উদ্দিন জসিম। অসহায় দোকান মালিকের পাশে এসে সমবেদনা জানান তিনি। ক্ষতিগ্রস্ত দোকানের মালিকদেরকে নগদ দেড় লক্ষ টাকা বিতরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বুড়িচং উপজেলা বিএনপির আহবায়ক এটিএম মিজানুর রহমান, সদস্য সচিব মোঃ কবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মোঃ কামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন ক বির বাবুল, ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির সদস্য সচিব হাজী আমির হোসেন, যুগ্ম আহবায়ক মহসিন কবির সরকার, বিএনপির নেতা মিজানুর রহমান, সাহেবাবাদ ইউনিয়নের বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন চেয়ারম্যানসহ বুড়িচং-ব্রাহ্মণপাড়া উপজেলা বিএনপির হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন।

  • ব্রাহ্মণপাড়া