ব্রাহ্মণপাড়া ক্রীড়া সংস্থা কতৃক ক্রিকেট টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শশীদল ইউনিয়ন

লেখক: গাজী রুবেল
প্রকাশ: ১ বছর আগে

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়াতে বিজয় দিবস উপলক্ষে উপজেলা ক্রিড়া সংস্থা কতৃক আয়োজিত ক্রিকেট টুর্ণামেন্ট-২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। এতে চ্যাম্পিয়ন হয়েছে শশীদল ইউনিয়ন একাদশ। সোমবার (১৬ ডিসেম্বর) বেলা ১১ টায় উপজেলা শিদলাই বড় মাঠে ফাইনালে সদর ইউনিয়ন একাদশে সাথে ৬ উইকেটের বিনিময়ে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় শশীদল ইউনিয়ন একাদশ। ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক মোঃ ছামিউল ইসলামের সভাপতিত্বে ব্রাহ্মণপাড়া ওশান হাই স্কুলের প্রধান শিক্ষক ও ক্রীড়া সংস্থার সদস্য মোঃ হুমায়ুন কবিরের পরিচালনায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি সৈয়দ ফারজানা পৃথা, যুব উন্নয়ন কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সদস্য সচিব মোঃ গোলাম আজম, সরকারি বঙ্গবন্ধু কলেজের অধ্যক্ষ খলিল উদ্দিন আখন্দ, শিদলাই আমীর হোসেন জোবেদা ডিগ্রি কলেজের অধ্যক্ষ নজরুল ইসলাম, শিদলাই ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম আলাউল, চান্দলা ইউপি চেয়ারম্যান ওমর ফারুক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য শফিকুল ইসলাম বাবুল, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য গাজী রুবেল, ছাত্র প্রতিনিধি মাসুদ আলম প্রমূখ। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ উভয় দলকে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দরা। ইউএনও মোঃ ছামিউল ইসলাম বক্তব্যে বলেন, খেলাধুলা শরীর ও মন দুটোকেই সুস্থ রাখে। খেলাধুলার মাধ্যমে পারস্পারিক সৌহার্দ্য ও সম্প্রীতির বিকাশ ঘটে। খেলাধুলার পৃষ্ঠপোষকতায় ব্রাহ্মণপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ হতে সহযোগীতা ছিলো এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে। ফাইনাল খেলায় ম্যান অব দ্য ম্যাচ শশীদল ইউনিয়ন একাদশ খেলোয়ার মোঃ সিয়াম হোসেনকে প্রদান করা হয়। উপজেলা ক্রীড়া সংস্থা টুর্ণামেন্ট আয়োজন করায় সকল সদস্য, আম্পায়ার, স্কোরবোর্ড রাইটার, ধারা ভাষ্যকার সকলের প্রসংশা করেন খেলোয়াড়সহ খেলা প্রেমী দর্শকরা।

  • ব্রাহ্মণপাড়া