ব্রাহ্মণপাড়ায় মাদক সেবনে যুবকের ৮ মাসের কারাদণ্ড

লেখক: মোঃ আনোয়ারুল ইসলাম
প্রকাশ: ১ minute ago

Spread the love

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদক সেবন করে জনশান্তি বিনষ্ট করার অভিযোগে মো. সালাউদ্দিন (২২) নামের এক তরুণকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। রোববার (৩১ মে) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে মাতাল অবস্থায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমান আদালত তাৎক্ষণিকভাবে এ দণ্ডাদেশ প্রদান করেন।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান। এ সময় ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একটি দল অভিযানে সহযোগিতা করে।

দণ্ডপ্রাপ্ত সালাউদ্দিন কুমিল্লার আদর্শ সদর উপজেলার কাপ্তান বাজার এলাকার দুলাল মিয়ার ছেলে।

ভ্রাম্যমান আদালত সূত্রে জানা যায়, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে শশীদল ইউনিয়নের সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সালাউদ্দিনকে মাতাল অবস্থায় আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি নিয়মিত মাদক সেবনের কথা স্বীকার করেন।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

  • ব্রাহ্মণপাড়া